রিটার্ন পলিসি

Innova Institute–এ বিক্রি হওয়া সকল কোর্স, ভিডিও এবং লাইভ ক্লাস ডিজিটাল প্রোডাক্ট হওয়ায় একবার অ্যাক্সেস প্রদান করার পর কোনো ধরনের রিটার্ন বা রিফান্ড প্রযোজ্য নয়।

কোর্স ক্রয়ের আগে শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে কোর্সের বিস্তারিত তথ্য, সিলেবাস, মেয়াদ এবং শর্তাবলি ভালোভাবে যাচাই করে নেওয়ার জন্য। কারণ পেমেন্ট সম্পন্ন হওয়ার পর তা বাতিল, পরিবর্তন বা ফেরতযোগ্য নয়।

ব্যবহারকারীর ব্যক্তিগত সিদ্ধান্ত পরিবর্তন, লাইভ ক্লাস মিস করা, ইন্টারনেট সমস্যার কারণে ক্লাস করতে না পারা কিংবা ভুল বোঝাবুঝির কারণে কোর্স নিতে চাইলে সেক্ষেত্রেও কোনো রিফান্ড দেওয়া হবে না।

Innova Institute যেকোনো সময় এই নো রিটার্ন পলিসি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে। পরিবর্তন হলে তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং সেটিই চূড়ান্ত বলে গণ্য হবে।