ডিসক্লেইমার

Innova Institute–এর ওয়েবসাইট, অ্যাপ এবং অনলাইন প্ল্যাটফর্মে প্রদত্ত সকল তথ্য ও কনটেন্ট শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। এখানে দেওয়া কোর্স, ভিডিও, লাইভ ক্লাস এবং অন্যান্য উপকরণ কোনো নির্দিষ্ট পেশাগত, আর্থিক, আইনি বা চিকিৎসা পরামর্শ হিসেবে গ্রহণ করা উচিত নয়। আমরা চেষ্টা করি সবসময় সঠিক, আপডেটেড এবং নির্ভরযোগ্য তথ্য প্রদান করতে। তবে কনটেন্টের সম্পূর্ণতা, নির্ভুলতা বা সময়োপযোগিতা সম্পর্কে আমরা কোনো ধরনের নিশ্চয়তা প্রদান করি না। ব্যবহারকারী নিজ দায়িত্বে আমাদের কনটেন্ট ব্যবহার করবেন।

 

Innova Institute–এর কোর্স বা তথ্য ব্যবহার করে কোনো ধরনের ক্ষতি, আর্থিক লোকসান, সিদ্ধান্তগত ভুল বা ব্যক্তিগত ক্ষতির জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। লাইভ ক্লাস বা রেকর্ডেড কনটেন্টে প্রশিক্ষকরা তাদের নিজস্ব মতামত প্রকাশ করতে পারেন, যা প্রতিষ্ঠানের অফিসিয়াল অবস্থান নাও হতে পারে।

 

আমাদের প্ল্যাটফর্মে তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা লিংক থাকতে পারে। এসব সাইটের কনটেন্ট, নীতিমালা বা কার্যক্রমের জন্য Innova Institute কোনো দায় বহন করবে না প্রযুক্তিগত সমস্যা, সার্ভার ডাউন, ইন্টারনেট সমস্যার কারণে ক্লাস বা সেবায় সাময়িক বিঘ্ন ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

 

Innova Institute যেকোনো সময় এই ডিসক্লেইমার পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে। পরিবর্তন হলে তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।