পবিত্র রমাদ্বান মাস হলো কুরআনের মাস। এই বরকতময় মাসে নিজেকে কুরআনের আলোয় আলোকিত করতে ইনোভা ইন্সটিটিউট নিয়ে এলো এক বিশেষ সুযোগ। আমরা ১০০০ জন শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে সহীহ-শুদ্ধভাবে কুরআন শেখাতে চাই ইনশাআল্লাহ্।
সম্পূর্ণ ফ্রি কোর্স: এই কোর্সে অংশগ্রহণের জন্য কোনো ফি প্রদান করতে হবে না।
মোট ২০টি ক্লাস: অভিজ্ঞ মেন্টরদের মাধ্যমে ধাপে ধাপে কুরআন শেখার সুযোগ।
প্রতিদিনের পুরস্কার: প্রতিটি ক্লাসের পর কুইজ বা টেস্টে অংশগ্রহণ করে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।
কোর্স শেষে একটি ফাইনাল এক্সাম অনুষ্ঠিত হবে। মেধা তালিকার ভিত্তিতে সেরা ১০ জন বিজয়ীর জন্য থাকছে:
বিশেষ আকর্ষণীয় পুরস্কার।
ইনোভা টকস (Innova Talks) স্টুডিও ভিজিট করার সুযোগ।
আমাদের টিমের সাথে বিশেষ লাঞ্চ বা মধ্যাহ্নভোজের দাওয়াত।
আসন সংখ্যা সীমিত! আপনার রমাদ্বানকে অর্থবহ করতে আজই রেজিস্ট্রেশন করুন।